Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫১তম মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, জাতীয় পতাকা উত্তোলন ও পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও আলোচনাসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সকাল ৮টায় সারাদেশের সাথে ঘাটাইলের সরকারি জি বি জি বিশ্ববিদ্যায়ে উপস্থিত সকলেই গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরে কলেজ মাঠে পুলিশ আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও মুনিয়া চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু , পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া,জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামছুল আলম মনি উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ আজাহারুল ইসলাম সরকার( পিপিএম)সহ প্রশাসনের উচ্চ পদস্ত কর্মকর্তা দলীয় ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্যারেড নেতৃত্ব দেন ঘাটাইল থানা পুলিশ পরিদর্শ(এসআই) মতিউর রহমান ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version