Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর ছাত্রী

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসনের হস্তক্ষেপে সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১৩) মারিয়া বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

সোমবার দুপুরে উপজেলার দেউলাবাড়ি মধ্যপাড়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ওই ছাত্রীর বাড়িতে প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার। পরে পুলিশ বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে ছেলে পক্ষ মেয়ের মাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান।

ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। বাল্যবিবাহের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান ইউএনও।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version