Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালক নিহত

News Tangail

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর আলী (৪৫) এক ভ্যানচালক নিহত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার সাধুর গলগন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগন্ডা গ্রামের মকবুল সাধুর ভ্যানচালক ওমর আলী। তিনি প্রতিদিনের মতো কাজ শেষে গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির আঙ্গিনায় তার ব্যাটারিচালিত ভ্যানটি চার্জ দিয়ে রাখেন। শুক্রবার সকালে তিনি ব্যাটারির চার্জের লাইন খুলতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিহতের ছেলে ইব্রাহিম নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version