Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খসরু (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নে এঘটনা ঘটে।তিনি বীর ঘাটাইল পুর্বপাড়ার রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ৯টায় রুস্তম আলীর ছেলে খসরু পার্শ্ববর্তী বীল থেকে পানি আনার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পরলে জ্ঞান হারিয়ে ফেলে।
এ সময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version