Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সম্মেলন

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)। উদ্বোধন করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেন।

রিমল তালুকদারের সভাপতিত্বে ও জোবায়েদুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাশিস ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি বাবুর হোসন চৌধুরী, যুগ্ম সম্পাদক আঃ বাছেদ, জহুরুল ইসলাম শামীম, আলহাজ্ব খালিদ সামছ, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দাস প্রমুখ।

পরে সকলের সমর্থনে রিমল তালুকদার সভাপতি ও মোঃ জোবায়েদুর রহমান তালকদার সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান ও আশরাফুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কার্জনির্বাহী কমিটি গঠন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version