Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : প্রতিবাদে মানববন্ধন

News Tangail

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে হোসেন সরকার নামে এক দোকান ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে জয়নাল,জাহাঙ্গীর ও তার লোকেরা। এ ঘটনার প্রতিবাদ,জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে হামিদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার রাতে উপজেলার হামিদপুর বাজার এলাকায় হামিদপুরের আবুল হোসেন এর ছেলে জয়নাল(৩৮) ও জাহাঙ্গীর(৩৫) এর নেতৃত্বে ৪/৫ জনের একটি গ্রুপ হোসেন সরকারের দোকানে ডুকে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে ৩ লাখ টাকা নিয়ে চলে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় হোসেন সরকারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। আহত হোসেন সরকার(৫০) উপজেলার সালেংকা গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

এ ঘটনায় ব্যাবসায়কে আহতের প্রতিবাদ,জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে হামিদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে করে ব্যবসায়ী ও এলাকাবাসী । এসময় বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম খান ,শাজাহান মিয়া,মিনিবাস মালিক সমিতি হামিদপুর শাখার সভাপতি মো.সজল মিয়া,আওয়ামীলিগ নেতা সাহেথ মিয়া,ভোলা খান,জামাল হোসেন,মিলন সরকার,রাসেল মিয়া,শপি মাষ্টার,খরসু মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হাজারো গ্রামবাসী।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মো.আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version