ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে একটি অটো রাইসমিলের বয়লার বিস্ফোরণে একজন শ্রমিক আহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার আঠারদানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিক মাসুদ(১৮) লালমনিরহাট জেলার লারমনিরহাট উপজেলার চরশিবেরকুটি গ্রামের সুমার আলীর ছেলে।
এলাকাবাসী ও রাইচমিলের পরিচালক হাকীম উদ্দিন চৌধুরী জানান,শুক্রবার রাত ১১টার দিকে বিকট শব্দে ছলিমুল্লা অটো রাইসমিলে বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কর্মরত শ্রমিক মাসুদ আহত হন। আহত শ্রমিককে রাতেই কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

