Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ভুয়া পুলিস সদস্য আটক

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে স্থানীয় লোকজন সোহেল রানা (৪০) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শহরগোপিনপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক সোহেল রানা টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামের কমর উদ্দিনের ছেলে।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাজারের ব্যবসায়ীরা তাঁকে আটক করেছে। তিনি একজন প্রতারক। গতকাল বুধবার সকালে তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version