Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে ভ্রাম্যমান আদালতের ১৬টন ভেজাল সরিষার তৈল জব্দ

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমান আধালতের অভিযানে ১৬টন ভেজাল সরিষার তৈল জব্দ করেছে ভ্রাম্যমান আধালত।

গতকাল বুধবার সন্ধায় ঘাটাইল উপজেলার পৌর এলাকার পশ্চিমপাড়া গুডাউন থেকে ১৬টন ভেজাল সরিষা তৈল জব্দ করেছে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিষ্ট্রট, সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া খাতুন।এ সময় গুডাউনের মালিক মোজাম্মেল হোসেন (৩০) কে ১ লক্ষটাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ জানায়, ঘাটাইল উপজেলা পৌর এলাকার ধারিয়াল গ্রামের বাসিন্দা হাজী মহিউদ্দিনের ছেলে, মোঃ মোজাম্মেল হোসেন (৩০) দীর্ঘদিন যাবৎ মানব দেহে ক্ষতিকারক কেমিক্যাল সরিষার তৈলের সাথে মিশিয়ে বিক্রি করে আসছে ।গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া খাতুন পশ্চিমপাড়ায় অবস্থিত গুডাউনে তল্লাশী করে ৬৫ ড্রাম বা ১৬টন কেমিক্যাল জব্দ করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন জানায় গুডাউন তল্লাশী করে ১৬টন সরিষার তৈলে মিশানোর জন্য কেমিক্যাল রাখা হয়েছিল যার আনুমানিক মুল্য ২৫লক্ষাধিক টাকা সম্পূর্ন ধ্বংশ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version