রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধিঃ ঘাটাইলে মো. মিঠুন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার আঠারদানা গ্রাম থেকে র্যাব তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটক মিঠুনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর নাহার বেগম এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মিঠুন উপজেলার আঠারদানা এলাকার ওয়াজকরনীর ছেলে।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার হাসান আরাফাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আঠারদানা গ্রামস্থ মিয়াপাড়া রোডের সামনে অভিযান পরিচালনা করে ১৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাঠ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
