Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

ঘাটাইলে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ঘাটাইল ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মেহেদি হাসান রাব্বি (২৭) ও জসিম(২৫)। ঘাটাইল থানার এসআই মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘাটাইল থানা এলাকায় অভিযান করিয়া মোটরসাইকেল চোর মেহেদী হাসান রাব্বিকে গ্রেফতার করা হয় । তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান করিয়া একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হইতে আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়।

আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার, আসামি গ্রেপ্তারের লক্ষে আসামীদ্বয়কে পুলিশ রিমান্ডে আনিয়া জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular