নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মো. শাহীন (১৩) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের জোড়দিঘী ফুলমালির চালা এলাকায় এ দুুুুুুর্ঘটনা ঘটে।
শাহীন সখীপুর রফিক রাজু স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের রোস্তম মিয়ার ছেলে।
এসময় আহত হয়েছেন জাহাঙ্গীর (২৪) নামের আরও একজন।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির হোসেন জানান, নিহত শাহীন ও জাহাঙ্গীর জোড়দিঘী বাজার থেকে কয়াদি বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত ঘটনাস্থলেই শাহীন মারা যায়।
পরে স্থানীয়রা অপর মোটর সাইকেল আরোহী জাহাঙ্গীরকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

