Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে যুব সমাজের উদ্যাগে রমজানের ইফতার পৌঁছে দেওয়া হলো বাড়ি বাড়ি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইলের দঃ মহিষমারা, গারোবাজার, শালিয়াবহ, সিংহচালা এবং মোমিনপুর গ্রামের ৪৩০জন মানুষের জন্য বাড়ি বাড়ি ইফতার উপহার নিয়ে যায় এক দল যুবক। বৃহস্পতিবার তারা সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ইফতার পৌঁছে দেয়।

তারা সব সময় গরীব ও অসহায় মানুষকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে এবং সমাজ সেবা মূলক বিভিন্ন কাজের মাধ্যমে। এর আগে তারা গরীব ও অসহায় মানুষের জন্য অনেক কাজ করেছে।

মোঃ আশিকুর রহমান জানায়, আমরা বড় ভাইদের সাথে নিয়ে বন্ধু বান্ধব সকলেই একসাথে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।

আজিজুল হাকিম বলেন, যারা আজকের এই ইফতার পৌঁছে দেওয়ার কাজে ছিলো আমি আশা করি সবসময় আমরা একসাথে এ রকম আয়োজন করে যেতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ আলআমিন (মন্ডল), মোঃ জালাল হোসেন, মোঃ আজিজুল হাকিম, মোঃ লিটন মিয়া, মোঃ নাহিদ মিয়া, মোঃ সাদিক, মোঃ আশিকুর রহমান, মোঃ মিনহাজ মিয়া, মোঃ শহীদুল মিয়া, মোঃ রাইসুল ইসলাম রাহাত, মোঃ এনামুল কবির, মোঃ তানজীত তালুকদার, মোঃ আশিক আকাশ, মোঃরিফাত খান, মোঃ আবিদ তালুকদার, মোঃ সোহাগ দানী, মোঃ বিল্লাল হোসেন, মোঃ সিহাব মিয়া, মোঃ টুটুল মিয়া, মোঃ আলমাস, মোঃ হান্নান মিয়া, মোঃ ফেরদৌস রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version