ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে মমতা বেগম(৬৫) নামের এক পথচারী রাস্তা পারাপারের সময় নিহত হন। নিহত ব্যক্তির বাড়ি ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম দুর্ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহত মমতা বেগম মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
