Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। আজ সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম বানেছা বেগম (৪০)। তিনি কামালপুর গ্রামের সমশের আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী খোকন মিয়া পলাতক রয়েছেন। খোকন মিয়া মির্জাপুর থানার বাশতৈল এলাকার কাশেম মিয়ার ছেলে। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাকির হোসেন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ এবং এলাকাবাসী জানান, খোকন মিয়া পেশায় একজন গাড়ি চালক। তিন বছর আগে খোকনের সাথে বিয়ে হয় বানেছার। বানেছা কামালপুর বাবার বাড়িতে থাকার কারণে মাঝে মাঝে খোকন আসা যাওয়া করতো। গত রাতে খোকন বানেছার ঘরে ছিলো এবং রাতে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। এদিকে স্বামী খোকন মোবাইল বন্ধ করে পলাতক রয়েছে।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, মৃতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version