Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে স্যান্ডেলের ভেতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫ গ্রাম হেরোইনসহ মজিবর রহমান (৬৯) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত ইমাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৯) দীর্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশ কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার দেহ তল্লাশি করে পায়ের স্যান্ডেলের ভেতর থেকে ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version