Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইলে রবিবার (১০ ডিসেম্বর) ঘাটাইল হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদারদের কবল থেকে এ উপজেলাকে মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধাগণ।

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড আয়োজিত হানাদার মুক্ত দিবসে কর্মসূচির মধ্যে ছিল হানাদার মুক্ত দিবসে র‌্যালী, কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন, মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন, জি বি জি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: তোফাজ্জল হোসেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া ও মো: হাসান আলী, আওয়ামী লীগ নেতা নুরুল আলম তালুকদার, তানভীর রহমান, জি বি জি কলেজের ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঘাটাইল শাখার উদ্যোগে বিকেলে কলেজ মোড় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version