Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আজ ৫ অক্টোবর বৃহস্প্রতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবৎ আহবায়ক কমিটি দিয়ে চলছে ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের রাজনীতি।

সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করার লক্ষ্যে ঘাটাইল এস ই পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান খান, জেলা আওয়ামীলগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া , ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ প্রমূখ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস সহ ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দ্রুত সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠনের দাবী জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version