Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান কাজী আরজু ও মহিলা ভাইসচেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী ও সাবেক চেয়ারম্যান মো. আলহাজ্ব নজরুল ইসলাম খান সামু, ভাইস চেয়ারম্যান মো.আরিফ হোসেন ও মহিলা ভাইসচেয়ারম্যান কাণিজ ফাতেমাকে বিদায় সংববর্ধনা দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোসা.নুরনাহার বেগম, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম প্রমূখ।

এ সময় নবাগত ও সাবেক উপজেলা চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউপি এমদাদ সরকার,ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, দিগড় ইউপি দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version