রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোয়ন পত্র দাখিল করেছেন ।
সোমবার ঘাটাইল উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মহিউদ্দিদের কাছে এ মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী।
এরা হচ্ছেন- মো.শহিদুল ইসলাম খান হেস্টিংস,বিশিষ্ট সমাজ সেবক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ তুহিন আব্দুল্লাহর পুত্র সৈয়দ এহসান আব্দুল্লাহ, বর্তমান ভাইস-চেয়ারম্যান মো.আরিফ হোসেন,মো.শহিদুল ইসলাম লেবু,মো.শফিকুল ইসলাম খান,মো.মনিরুজ্জামান খান। আর ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোয়ন দাখিল করলেন।
এরা হচ্ছে সুমন খান বাবু, মো.সুলতান মাহমুদ তালুকদার,মো.আব্দুল্লাহ আল মামুন,কাজী আরজু, সজীব সরকার, শোয়েব রানা,তুহিন খান। মহিলা ভাইস চেয়ারম্যান এরা হচ্ছেন, কানিজ ফাতেমা,নূরজাহান সিদ্দিকা,শাহীনা সুলতানা,মীর আলেয়া পারভীন,তাসলীমা জেসমীন,ফাহিমা তালুকদার,আফিয়া বেগম ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
