ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার, পৌরমেয়র শহীদুজ্জামান খান, প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রহমান, অধ্যাপক খলিলুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা,দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ প্রমুখ।
সাধারন সভা শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের প্রতিনিধিরা সভাপতি মোহাম্মদ কামাল হোসেন (আজকের প্রত্রিকা) ও মাসুম মিয়াকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি সাইয়্যিফ মোহাম্মদ হামিদুল্লাহ (দৈনিক দিনকাল),আতা খন্দকার (ডেইলি সান), যুগ্ম সম্পাদক বিষ্ঞু প্রিয় দ্বীপ, (দৈনিক ভোরের পাতা) এবিএম আতিকুর রহমান (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু (ঢাকাটাইমস ও মজলুমের কন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল ( দৈনিক জনতা), দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা (প্রতিদিনের সংবাদ)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো.নজরুল ইসলাম (দৈনিক কালের কন্ঠ), মো.নুরুজ্জামান মিঞা (দৈনিক ইত্তেফাক), আনোয়ার হোসেন বকুল (দৈনিক ভোরের ডাক)।

