Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘুষ ও দূর্নীতির সংবাদ প্রকাশের জের কালিহাতীতে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি:  “ঘুষ ও দূর্নীতির স্বর্গরাজ্য দেওপাড়া ইউনিয়ন ভূমি অফিস” শিরোনামে “সাপ্তাহিক টাঙ্গাইল প্রতিদিন” পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ঐ পত্রিকার স্টাফ রিপোর্টার ও কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আতোয়ার রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১৮ নভেম্বর সাপ্তাহিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকায় ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির সংবাদ প্রকাশ করায় টাঙ্গাইলের বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনার ঝড় উঠে। শুরু হয় নানা গুঞ্জন। এরই ধারাবাহিকতায় ওই দিন দুপুরেই ওই পত্রিকার স্টাফ রিপোর্টার আতোয়ার রহমানকে তার ব্যবহৃত মুঠোফোনে ০১৩১৩০৩৫৫১৯ নম্বর থেকে ফোন দিয়ে “প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিন, নয়তোবা আমি আমার ক্ষমতা দেখাবো, আমি চাইলে আপনার বিরুদ্ধে সবকিছু করতে পারবো বলে প্রাণনাশের হুমকি দেয়”।

এ বিষয়ে কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং-৯১৯, তারিখ-২০/১১/২০১৯ ইং।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version