Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ঘুষ বাণিজ্যে বন্ধের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: ভূমি অফিসের সরকারি আমলা ও অফিস সহায়ক কর্মচারীদের ঘুষ বাণিজ্যে বন্ধে মানববন্ধন ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন ‘বাংলাদশ কৃষক সমিতি এবং নদী ভাঙলে জমি খাস ‘আইন বাতিল সংগ্রাম কমিটি।
শুক্রবার বিকাল ৪টায় টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ের পাথাইলকান্দি (যমুনা সেতু) বাজারে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই কমিটির সদস্যরা। মানববন্ধনে টাঙ্গাইলের কালিহাতীর বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও রেললাইন সম্প্রসারণ প্রকল্পে সারাদেশে ভূমি অধিগ্রহণ জমি মালিকদের কাছে থেকে ঘুষ নেয়া আমলাদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।
এছাড়াও নদী ভাঙলে জমি খাস (পি.ও. ১৯৭২) আইন বাতিল, নদী সিকস্তি জমিতে প্রজাস্বত্ব বহাল, বিশেষজ্ঞ ও ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়া কায়েমী জমিতে অপরিকল্পিত ড্রেজিং বন্ধ, ডি.এস.এস.এ ও আর.এস রেকর্ডকৃত জমির খাজনা-খারিজ চালু করে দেয়াসহ ক্রয়-বিক্রয়ের বাধা দূর করারও জোর দাবি জানান সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ঘাটাইলের বীর মুক্তযোদ্ধা হাবিবুর রহমান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন তালুকদার, নদী ভাঙলে জমি খাস আইন বাতিল সংগ্রাম কমিটির আহ্বায়ক ও নাটোয়াপাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, কৃষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য সুনীল কুমার দে প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version