Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চট্টগ্রাম হাটহাজারীতে করোনা সনাক্ত হওয়া নারীর খোঁজ মিলছে না

মো. আবু শাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গত ২৪ ঘণ্টায় আরো একজনের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। (৮ মে) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত আক্রান্ত নারীর বাসস্থানের কোন সন্ধান পায়নি হাটহাজারী উপজেলা প্রশাসন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমতিয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায় ৩২ বছর বয়সী হাটহাজারী এক মহিলার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় আক্রান্ত মহিলা হাটহাজারী ধলই ইউনিয়নের মুনিয়া পুকুড় পাড় এলাকার বাসিন্দা। তবে খোঁজ নিয়ে জানা গেছে আক্রান্ত মহিলাটি কখনো হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেননি।

তাছাড়া নমুনা পরীক্ষার সময় হাটহাজারী উপজেলার যে ঠিকানাটা উল্লেখ করা হয়েছে সে বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন প্রশাসনের সহায়তায় আক্রান্ত মহিলার খোঁজে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে আজ শুক্রবার ( ৮ মে) চট্টগ্রামের ভেটেনারি ইউনিভার্সিটিতে ৬১টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। যার মধ্যে ১ জন মহিলা হাটহাজারীর বাসিন্দা বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version