Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চট্টগ্রাম হাটহাজারীতে মসজিদ কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম চারিয়া (কচুয়ার পাড়া) কাসেম আলী ফকির জামে মসজিদ পরিচালনা কমিটি ও মসজিদ উন্নয়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩রা জুলাই) জুমার নামাজের পর উপস্থিত সকল মুসল্লিদের সম্মতিক্রমে হাফেজ মাওলানা ইব্রাহিম এর সভাপতিত্বে মসজিদের সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করে মসজিদ কমিটির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবু তৈয়ব বিদেশ চলে যাওয়ায় তার শূন্য পদে সাংবাদিক মো: আবু শাহেদ কে নির্বাচিত করা হয়।

উক্ত মসজিদ পরিচালনা কমিটি অন্যানরা হলেন- সভাপতি আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম চারিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম, সহ-সভাপতি আমিনুল হক সওদাগর ,সহ-সভাপতি মাওলানা ওসমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুছা (বিএসসি)। যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আবু শাহেদ (দৈনিক মানবজমিন, চট্টগ্রাম জেলা হাটহাজারী উপজেলা প্রতিনিধি)। অর্থ সম্পাদক মো: লোকমান সওদাগর, কার্যনির্বাহী সদস্য দীল মোহাম্মদ, সম্মানিত উপদেষ্টা আবুল বাশার, সম্মানিত উপদেষ্টা ওবায়দুল হক সওদাগর ও মসজিদের সার্বিক তত্ত্বাবধায়ক মো: আলী আকবর।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version