Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চিত্রনায়িকা শিল্পীর পরিবারের ৩৫ জন করোনা আক্রান্ত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী গত ২৮ নভেম্বর জানতে পারেন স্বামী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অভিনেত্রীর পরিবারের প্রায় ৩৫ জন সদস্য এখন এই ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন তিনি। তাদের কেউ কেউ হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করছেন, আবার অনেকে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই করোনা ছড়িয়েছে।

পরিবারের সদস্যদের আক্রান্তের বিষয়ে শিল্পী জানান, পরিবারের একজনের বিয়ে ছিল। স্বল্প পরিসরে আয়োজন করা হয়, এসময় পরিবারের সবাই একত্রিত হয়েছিলেন। পরে দেখা যায়, আমার পরিবার, আমার ভাইয়ের পরিবার, আমার শ্বশুর–শাশুড়ি, ভাশুরদের পরিবারের প্রায় সবাই করোনায় আক্রান্ত হন। আমাদের পরিবারের ওপর দিয়ে একটা ঝড় গেছে।

চিত্রনায়িকা শিল্পী করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ অভিনেত্রী বলেন—প্রথমদিকে বাচ্চাদের কথা চিন্তা করে হাসপাতালে ভর্তি হইনি। আমার টানা ১৫ দিন জ্বর ছিল। গত ৯ ডিসেম্বর থেকে ৪ দিন কথা বলাই বন্ধ হয়ে যায়। একসময় চিকিৎসকেরাও ঘাবড়ে গিয়েছিলেন। সম্প্রতি বাসায় ফিরেছি। তবে এখনো শারীরিক দুর্বলতা কাটেনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version