ফরমান শেখ/নাসির উদ্দিন: চিরনিদ্রায় শায়িত হলেন ছোট পর্দার জনপ্রিয় নাট্য অভিনেতা আফরান নিশো’র বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়া। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ভারই দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন।
এরআগে ঢাকা থেকে লাশবাহী গাড়িতে আব্দুল হামিদ ভোলা মিয়ার মরদেহ বিকাল ৩ টার দিকে উপজেলার ভারই গ্রামের নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। এরসময় চারদিকে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনসহ অন্যান্যরা। নেমে আসে শোকের ছায়া।
প্রসঙ্গত প্রকাশ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিয়া দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। পরে জানাযা শেষে সন্ধ্যায় পৌরসভার ছব্বিশাস্থ ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

