Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

চুল কাটাতে গিয়ে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু

নিউজ ডেস্ক: লালমনিরহাটে সেলুনে চুল কাটাতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৫ বছরের এক শিশু।

রবিবার (১৭ মার্চ) আদিতমারীর ভাদাই এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সেতু বাজারে সহপাঠীদের নিয়ে ছলিমুদ্দির সেলুনে চুল কাটতে যায় ওই শিশু। কৌশলে সহপাঠীদের পাঠিয়ে দিয়ে সেলুনের দরজা বন্ধ কোরে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় ছলিমুদ্দি নামের এক ব্যক্তি। এ সময় শিশুর চিৎকারে পথচারীরা দরজা খুলে তাকে উদ্ধার করেন।

এরপর কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ছলিমুদ্দি। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে ভর্তি করেন তার রিকশা চালক বাবা। তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানান চিকিৎসক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version