Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছাত্রলীগ নেতা রানার চিকিৎসার জন্য ২লক্ষ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তাওহিদুজ্জামান রানা দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় আছেন, এমন সংবাদ শুনতে পেয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাৎক্ষণিক তার নিজস্ব তহবিল থেকে ২ লক্ষ টাকা ছাত্রলীগ নেতার চিকিৎসার জন্য অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন বলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (সাবেক) স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক উপ-সম্পাদক মনজুর মোরশেদ অসিম সাংবাদিকদের ও তাওহিদুজ্জামান রানাকে নিশ্চিত করেছেন।

এছাড়াও টাঙ্গাইল-০৭ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন রানার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা, আ.লীগের বেশ কয়েক জন নেতা লক্ষাধিক ও অন্যান্য শুভাকাঙ্খিদের সহায়তায় সর্বমোট ৪ লক্ষ টাকা রানার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা গেছে।আরও বেশ কয়েক জন নেতা রানার চিকিৎসা ব্যয় হিসেবে অনুদান দিবেন বলেও জানা গেছে।

এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রােব্বানী প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা সংগ্রহ করেছে বলেও রানকে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য যে, তাওহিদুজ্জামান রানার গলায় নন-হসকিন লিস্ফোমা ক্যান্সার হয়েছে। বর্তমানে সে ভারতের যশোদা হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ্য হওয়ার জন্য তার প্রায় ৮ টি কেমো থেরাপি দিতে হবে যার চিকিৎসা ব্যয় আনুমানিক ১৮ লক্ষ টাকা।

রানার সঙ্গে যোগাযোগে তিনি, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া চান যেন অতি শ্রীঘই তিনি সুস্থ্য হয়ে দেশে ফিরে আসতে পারেন। আবারও যেনো সে আ.লীগ এবং সহযোগী সংগঠন গুলোর জন্য জয়ো ধ্বনি দিতে পারে। এ পর্যন্ত রানাকে ১ টি কেমো থেরাপি দেয়া হয়েছে ও এরপর থেকে ১৫ দিন পর পর ১ টি করে কেমো থেরাপি দেওয়া হবে বলেও জানান তিনি। মহান আল্লাহ্ তা’য়ালার অশেষ রহমতে এখন অনেকটা ভাল অনুভব করছেন বলেও জানিয়েছেন রানা।

আরও জারা রানাকে আর্থিক অনুদান দিতে চান তারা যোগাযোগ করতে পারেন: রানার মায়ের মোবাইল নাম্বার: ০১৭২৮-৬৬৯৬২৫ এবং অনুদান পাঠাতে পারেন রানার মা রেখা বেগমের অগ্রণী ব্যাংক, মহেড়া, মির্জাপুর, টাঙ্গাইল শাখার ০২০০০০৭৮২০৯৩৯ হিসাব নম্বরটিতে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version