Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ছেলে-মেয়ের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে বাবা নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে বাবা শামসুর রহমান ঢালী নিহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত শামসুর রহমান ঢালী ওই গ্রামের মৃত বদর উদ্দীন ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জায়গা জমি নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘাতে লিপ্ত হন। এ সময় ঠেকাতে গেলে ছেলে মিয়ারাজের ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবা শামসুর রহমান ঢালী।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version