Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

‘জঙ্গি বানিয়ে মানুষ মারা চলবে না’ …….. বঙ্গবীর কাদের সিদ্দিকী

এম সাইফুল ইসলাম শাফলু: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী  বীরোত্তম বলেছেন, মৌলোভী বাজারের জঙ্গি আস্তানায় পুলিশের আক্রমন করাকে  নিয়ে বলেন, এই ভাবে জঙ্গি বানিয়ে মানুষ মারা চলবেনা। যে সত্যিকারের জঙ্গি তার বিচার করুন। যেই দেশ ৬-৭ মাসের বাচ্চাকে সন্ত্রাসী বলে, বোমা মেরে উড়িয়ে দেয় সেই দেশ ধ্বংস হয়ে যাওয়া উচিত। সেই দেশ আমরা চাই না।  তিনি আরো বলেন, সখীপুরের মানুষের ভালোবাসায়,সখীপুরের মানুষের সাহসে, সখীপুরের মানুষের মর্যাদায় আমি আওয়ামী লীগ ছেড়ে গামছা বানাইছি। গামছার মালিক সখীপুরের মানুষ। নৌকা বাংলাদেশকে ধ্বংস করেছে। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা না। এই নৌকা মৌলানা ভাসানীর নৌকা না। এই নৌকা জালেম- জাহেল আর ফেরাউনের নৌকা। এই নৌকা রুখতে না পারলে বাঙ্গালীর কপালে শান্তি নাই। তিনি আরও বলেন, ওই শিশুকে বাঁচাতে যদি ৫০ জন মিলিটারিও মারা যেতো তবুও ওই শিশুকে বাঁচানো উচিত ছিলো।  আমি আপনাকে ধন্যবাদ দিতাম। পরে তিনি গামছা প্রতীকে ভোট চান। গতকাল সন্ধ্যায় উপজেলা কৈয়ামধু স্কুল মাঠে গামছা মার্কার পথ সভায় জাফর আলী মিয়ার সভাপতিত্বে  কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, চেয়ারম্যান পদ প্রার্থী সানোয়ার হোসেন মাস্টার প্রমুখ বক্তব্য দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version