Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জন্মসনদে স্বাক্ষর আনতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী

বাবার জন্মসনদের সংশোধনীর জন্য স্বাক্ষর আনতে গিয়ে ইউপি সদস্য কর্তৃক এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার(১০ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপার কৃষ্ণনগর গ্রামে। অভিযুক্ত শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) আনোয়ার হোসেন।

ঘটনার পরদিন শুক্রবার (১১ নভেম্বর) মেয়েটির মা বাদী হয়ে সারুটিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার বলা হয়েছে, ঘটনার দিন মেয়েটি তার বাবার জন্মসনদের সংশোধনীতে স্বাক্ষর আনতে ইউপি সদস্য আনোয়ার হোসেনের বাড়ি যায়। এ সময় স্বাক্ষর দেওয়ার কথা বলে তাকে বাড়ির দোতলায় নিয়ে তাকে ধর্ষণ করেন ইউপি সদস্য আনোয়ার। বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায় ওই এসএসসি পরীক্ষার্থী।

মামলার বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) ঠাকুরদাস মণ্ডল জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের অভিযোগে মেয়ের মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী করা হয়েছে সারুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) আনোয়ার হোসেনকে। তিনি জানান, এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version