Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জাতীয় বিজ্ঞান উৎসবে দেশ সেরা হয়েছে সখীপুরের লাবিব

নিজস্ব প্রতিনিধি: ঢাকায় জাতীয় বিজ্ঞান উৎসবে দেশ সেরা হয়েছেন সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামের লাবিব। লাবিব ওই গ্রামের শাহজালাল মিয়ার এবং ইন্দদারজানি পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হামিদ মাওলানার নাতি।

জানা যায়, বিজ্ঞানচিন্তা ও বিকাশের উদ্যোগে চলতি বছর ঢাকা আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব। একে একে দেশের চট্টগ্রাম, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহী আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি আঞ্চলিক পর্ব থেকে ৩০ জন করে বিজয়ী ঢাকার জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। ষষ্ঠ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ছেলেমেয়েরা এসেছিল নিজেদের প্রজেক্ট নিয়ে। প্রায় সবাই দলগতভাবে অংশ নিয়েছিল, কিন্তু এককভাবে অংশ নেয় পূর্বে ঢাকা বিভাগের সেরা দশের লাবিব।

গত জুলাই মাসে শখের বসে “ইলেক্ট্রনিক বক্স” বানিয়ে ঢাকা বিভাগের মধ্যে সেরা দশে ছিল সে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয় বিজ্ঞান উৎসবের জাতীয় পর্ব। উৎসব মুখরিত হয় দেশবরেণ্য শিক্ষক ও গবেষক আর শিক্ষার্থীদের পদচারণে।

এসময় উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, বিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবাল। ওই প্রতিযোগিতায় সবাইকে তাক লাগিয়ে দিয়ে সারা বাংলাদেশে চ্যাম্পিয়ন হয় সখীপুর উপজেলার ইন্দারজানী গ্রামের মো:শাহজালাল মিয়ার ছেলে ঢাকা আদমজী ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেনীর ছাত্র লাবিব। সম্পূর্ন নিজের আইডিয়া দিয়ে বানানো “ইলেকট্রনিক্স বক্স” আর অসাধারণ প্রেজেন্টেশন দিয়ে মন জয় করে নেয় বিচারকমন্ডলীর।

এ বিষয়ে লাবিবের বাবা বলেন, লাবিব ছোট্ট বয়সেই যে প্রতিভা দেখিয়েছে তা সত্যিই অবাক করার মত। ওর জন্য সবাই দোয়া করবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version