Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জায়েদ-নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক’

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বৃহস্পতিবার (৩ মার্চ) তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এক লাইন লেখার রুচি নাই।

তবুও আজকে আর না লিখে পারলাম না। জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক। কারণ তারা দুজনই বর্তমানে সিঙ্গেল। বিয়ের সমাধান ছাড়া রাশিয়ার প্রেসিডন্ট পুতিনও এই সমস্যার সমাধান করতে পারবে না।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সিদ্দিকী নাজমুল আলম। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই ভ্রাতৃপ্রতিম সংগঠনের দায়িত্ব পালনকালে তিনি ‘অবৈধভাবে বিপুল সম্পদের’ মালিক হয়েছেন বলে অভিযোগ ওঠে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালেই তিনি বেশ কয়েকটি দেশে নিয়মিত ভ্রমণ করতেন। ওইসব দেশে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এছাড়া প্রেম-বিয়ে, বিভিন্ন সময় বিরোধী দলের নেতা-কর্মীদের হুমকি, আক্রমণাত্মক বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি ছিলেন ছাত্ররাজনীতির আলোচিত চরিত্র।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version