এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে পারলো না বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে মিরপুরে টস হেরে শুরুটা সাবধানে করে বাংলাদেশ। তবে দলীয় ১০ রানের মাথায় ক্যারিবীয় পেসার ওশেন থমাসের বল পায়ের গোড়ালিতে আঘাত লাগায় আহত হয়ে মাঠ ছাড়েন ওপেনার লিটন দাস।
ওয়ান ডাউনে নামা ইমরুল কোনো রান না করেই ফেরেন প্যাভিলিয়নে। এরপর দুই অভিজ্ঞ তামিম ও মুশফিক মিলে দারুণ জুটি গড়ে টাইগারদের ভিত মজবুত করে দেন। তাদের জুটি থেকে আসে ১১১ রান। তবে ফিফটি তুলে নেয়ার পর দু-জনের কেউই বড় করতে পারেননি ইনিংস। ৫০ রানে তামিম আউট হবার পর মুশি ফিরেছেন ব্যক্তিগত ৬২ রানে। ভালই শুরু করেছিলেন মাহমুদুল্লাহ। কিন্তু তাকেও থামতে হয়েছে ৩০ রানে। আহত হবার পর ব্যাট করতে নেমে লিটন ফেরেন ৮ রানে। পরে সাকিবের ৬২ বলে ৬৫ রানের ইনিংসে ২৫৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবয়িরা। মিরাজের স্পিনে কাটা পড়েন ওপেনার হেমরাজ। ওয়ানডে
ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন শাই হোপ। ওপেনিংয়ে নেমে এই ব্যাটসম্যান মাশরাফির বলে ১ রান নিয়ে স্পর্শ করেন তিন অঙ্কের ঘর। ১১৮ বলে পূরণ করেন তিনি সেঞ্চুরি। এরপর ঠাণ্ডা মাথায় তিনিই এগিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরকে।

