শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১৩৩ রানে হারিয়ে ৫-০ তে হোয়াইটওয়াশ তুলে নিল পাকিস্তান। সপ্তম বারের মত কোন দলকে তারা ৫-০ তে হোয়াইটওয়াশ করলো।
সিরিজে ৫ ম্যাচের মধ্যে প্রথমবারের মত ২০০ পার করলো জিম্বাবুয়ে। পাকিস্তানের দেয়া ৩৬৫ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে কখনই ম্যাচে ছিলনা জিম্বাবুয়ে৷ তাদের লক্ষ্যই ছিল ৫০ ওভার ব্যাট করা। ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলতে থাকে জিম্বাবুয়েন ব্যাটসম্যানরা। রায়ান মুরের ৪৭ পিটার মুরের ৪৪ ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ৩৪ রানে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৩২ রান করে জিম্বাবুয়ে। ফলে ১৩৩ রানের বড় জয় পায় পাকিস্তান।
এর আগে বুলাওয়েতে পাকিস্তানের রান বন্যা অব্যাহত থাকে। আজ পঞ্চম ওয়ানডেতেও ইমাম উল হক ও বাবর আজমের শতকে জিম্বাবুয়েকে ৩৬৫ রানের বড় টার্গেট দিল পাকিস্তান।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আবারো দুই ওপেনার ফখর জামান ও ইমাম উল হকের ব্যাটে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। মাত্র ২৫ ওভারেই ১৬৮ রান যোগ করে এই জুটি৷
৮৩ বলে ৮৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ফখর ফিরে গেলেও আজ ফেরানো যায়নি ইমামকে। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১০৫ বলে ১১০ রান করে আউট হন তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ ও এই সিরিজের তৃতীয় শতক৷
ইমাম ফিরে গেলে চালিয়ে খেলতে থাকেন বাবর আজম। শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে হাকান এক ঝড়ো সেঞ্চুরি৷ মাত্র ৭৬ বলে ৯ চার ও দুই ছক্কায় দুর্নান্ত এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৬৪ রান করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৩৬৪/৪(৫০) ইমাম- ১১০(১০৫), বাবর – ১০৭(৭৬) ফখর- ৮৫(৮৩)।

