Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জুনের আগে বিস্তৃত টিকাদান সম্ভব নয় : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ২০২১ সালের জুন মাসের আগে করোনাভাইরাসের বিস্তৃত টিকাদান সম্ভব হবে না। সম্ভাব্য টিকাগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে জাতিসংঘের এ সংস্থাটি।

তাই বিস্তৃত টিকাদান বাস্তবায়ন শুরু করতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যেতে পারে। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস সাংবাদিকদের বলেছেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে বিশ্বব্যাপী বিস্তৃত টিকাদান কর্মসূচি সম্ভব নাও হতে পারে। কারণ, যে সম্ভাব্য টিকাগুলোর তৃতীয় ধাপের পরীক্ষা চলছে, সেগুলোর ফল পেতে আরও সময় লাগবে। সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার আগে বিস্তৃত পর্যায়ে টিকাদান সম্ভব নয়।’

বিশ্বজুড়ে কয়েকটি টিকা পরীক্ষার তৃতীয় ধাপে প্রবেশ করেছে। অক্টোবর নাগাদ সেগুলোর পরীক্ষার ফল আশা করছেন গবেষকরা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিরাপদ ও কার্যকর টিকা তৈরিতে ১২ থেকে ১৮ মাস সময় লাগে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version