Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জেদ্দা কনস্যুলেটে সাকিব আল হাসানকে সংবর্ধনা

আশিক ইমরান, জেদ্দা সৌদি আরব:  জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রাঙ্গনে অল রাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা। বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান পবিত্র ওমরা হজ্জ পালন করতে এসে সৌদি আরবের জেদ্দায় আগমন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গনে সংবর্ধনা দিয়েছে জেদ্দা কনস্যুলেট।

 

সংক্ষিপ্ত আলোচনায় কনসাল কে এম সালাহ উদ্দিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন এসময় আরও উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, প্রথম সচিব মোহাম্মদ কামরূজ্জামান, ভাইস কনসাল মোস্তফা জামিল সহ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল স্কুল ন্যাশনাল কারুকলাম ও ইংলিশ সেকশন এর অভিবাভকগণ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version