বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeজাতীয়জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা: বুলু

জ্বালাও-পোড়াও রাজনীতি বিএনপি বিশ্বাস করেনা: বুলু

নিউজ টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করেনা। আজকে ভাসানী বেঁচে থাকলে দেশে ভোটার বিহীন নির্বাচন হতে পারতোনা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মজারে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা জানান।
তিনি আরও বলেন- ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। জনগনকে সাথে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিএনপি সরকার পরিবর্তনে বিশ্বাস করে।
এ সময় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় জাসাস’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন রোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম স্বপন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখসহ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular