Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক:জ্বালানি তেলের দাম ও বাসভাড়া বৃৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুলিশ বাঁধা দিলে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিন শাহিন ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান লিটন, অমল বেনার্জি, দেওয়ান শফিকুল ইসলামসহ বিএনপির অন্যান্য সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version