বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের ইসরাত জাহান সিদ্দিকার চিত্রাংকনে জাতীয় পুরস্কার অর্জন

টাঙ্গাইলের ইসরাত জাহান সিদ্দিকার চিত্রাংকনে জাতীয় পুরস্কার অর্জন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালি’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান সিদ্দিকা চিত্রাংকন প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার অর্জন করেছে।

বাংলাদেশ স্কাউট আয়োজিত ‘জাতীয় প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগিতায় চিত্রাংকন বিভাগে ইসরাত প্রথম হয়েছে।

সে ঢাকা অঞ্চলে প্রথম হয়ে সে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।

গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে ঘোষিত ফলাফলে ইসরাত এ সাফল্য অর্জন করে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটি সামাজিক দুরত্ব বজায় রেখে আজ রোববার সকালে স্কুল প্রাঙ্গনে তাকে সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্কুলের পক্ষ থেকে ইসরাতের হাতে পুরস্কার তুলে দেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)।

এসময় ঘাটাইল প্রেস ক্লাব এর সভাপতি মো. নজরুল ইসলাম, উইজডম ভ্যালি’র প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ইসরাত ঘাটাইল উপজেলায় প্রথম কাবস্কাউটের সর্বোচ্চ পুরস্কার ‘ শাপলা-কাব অ্যাওয়ার্ড’ অর্জনকারী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular