Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের একজন নন্দিত আবৃত্তিকারের কথা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: শিল্পী জীবনে অর্জিত তার সকল প্রতিভাই পরার্থে নিবেদিত। এই স্লোগানকে সামনে রেখে আবৃত্তি শিল্পী বজলুর রহমান খোকন আবৃত্তির আবহে বিমুগ্ধ করেন কবিতাপ্রেমীদের। তিনি টাঙ্গাইল জেলার অন্তর্গত সখীপুরের সন্তান।

সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, আবৃত্তি শিল্পকে এগিয়ে নিতে তার এ প্রচেষ্টা চিরদিন অব্যাহত থাকবে এবং তিনি দেশের যুব সম্প্রদায়কে মাদক ও সন্ত্রাস ছেড়ে সংস্কৃতির পতাকাতলে সমবেত হবার আহবান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version