Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের কাকুয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর জয়

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে দলটির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ জয় লাভ করেছেন।

(আনারস প্রতীক) নিয়ে চার হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জিন্নাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বদিউজ্জামান ফারুক (নৌকা প্রতীক) পেয়েছেন তিন হাজার ৯৫০ ভোট।

স্বতন্ত্র প্রার্থী ডা. মোহাম্মদ খাদেমুল ইসলাম (ঘোড়া প্রতীক) পেয়েছেন দুই হাজার ৯৭৮ এবং বিএনপির মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সাহা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন এক হাজার ৬৭ ভোট।

রবিবার রাত ৯টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version