Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে ঝুঁকিপূর্ন ব্রিজ দুর্ভোগে সাত গ্রামের মানুষ

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল থেকে: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া- সরাবাড়ি সড়কে জাইপাটা নামক স্থানে খালের উপর নির্মিত ব্রিজটির মাঝের অংশ ধ্বসে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত করা সাত গ্রামের সাধারন মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে ।

এলাকাবাসী জানায়, ধলাপাড়া- সরাবাড়ি সড়ক দিয়ে রতœাআটা, সরাবাড়ি, কাঠালিয়াটা, নোয়াবাড়ি, বাসাবাইদ, কাজলা এই সাতটি গ্রামের লোকজন যাতায়াত করে। আর এসব গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থীরা এই সড়ক দিয়েই ধলাপাড়া কলেজ, ধলাপাড়া এস.ইউ.পি উচ্চ বিদ্যালয় ও ধলাপাড়া চন্দন বালিকা বিদ্যালয়ে যায়। ব্রিজটির মাঝখানের অংশে ধ্বসে পড়ায় গ্রামবাসী ও শিক্ষার্থীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

ধলাপাড়া গ্রামের স্কুল শিক্ষক রানা মিয়া বলেন, ব্রিজটির মাঝখানে ভেঙ্গে যাওয়ায় গ্রামবাসী ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে তাতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ধলাপাড়া চন্দন বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী তাসলিমা জানায়, আমরা অনেক দূর থেকে স্কুলে আসি। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ভ্যান-রিক্সা চলাচল করতে না পাড়ায় স্কুলে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডি প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ দৈনিক মজলুমের কন্ঠকে বলেন, ধলাপাড়া- রতœাআাট-সরাবাড়ি সড়কে খালের ওপর ব্রিজটি সত্তুরের দশকে ১৯৭৪-১৯৭৫ সালে নির্মিত। ব্রিজটি এমনিতেই ঝুঁকিপূর্ন ,নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব উর্দ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে দ্রুত ব্রিজটির ভাঙ্গা অংশ মেরামত করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version