Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ছিলিমপুরে মানবতা ফাউন্ডেশন`র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে মানবতা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটি একটি অরাজনৈতিক, অলাভজন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ছিলিমপুর আর.এম.জি যুব সংঘের খেলার মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মানবতা ফাউন্ডেশন এর উপদেষ্টা নুর কুতুবুল আলম পলাশ, সাংবা‌দিক মুক্তার হাসান, রাশেদ সরকার, টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ আহম্মেদ সবুজ, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল আর,এম,জি যুবসংঘের সভাপতি সাইদুর রহমান, সাধারন সম্পাদক মানিক মিয়া, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাজা, রেজাউল করিম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সন্মানিত সদস্য আবুবকর সিদ্দিকী রনি, ফাজলে রাব্বি রঞ্জু, আঃ রউফ, নারায়ন চন্দ্র, সোলায়মান, রনি, সুমন, রকি, শাহীনুর, হাবিবুর, ফারদিন সাকিব, শাহেদ, হাসিব বারী, নাফিস বারী, ইমন, সাকিব, আনছার, সজিব, হৃদয়, ইফাত, আজিজুল’সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী রক্তদাতারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান সংগঠনটির প্রাণ‌ভোমরা সাখাওয়াত অপু।

এসময় অপু সংগঠনের উপদেষ্টা মোঃ শরিফুল ইসলাম, সুজন আহম্মেদ জয়,সালমা নিগার, সোয়েব মাহমুদ চারু, রোকসানা মল্লিক, ইমরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version