Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রথমেই আক্রান্ত তিন স্বাস্থ্যকর্মী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনা আক্রান্তের ঘটনা এটাই প্রথম। আর প্রথমেই তিন জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ মে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ইউনিয়ন কমিউনিটির তিন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত তিন জনের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ রয়েছেন। এদের তিনজনকে আইসোলেশনে নেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version