Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের নারী করোনারোগী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফাইল ছবি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে রেনু বেগম (৫৫) নামে প্রথম এক করোনারোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তার মৃতদেহ গ্রহণ না করায় আর মারকাজুল নামের একটি সংগঠন তাকে দাফন করবে বলে মির্জাপুর থানা পুলিশ ভাওড়া ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেনকে জানিয়েছেন। তার একমাত্র ছেলে দেলোয়ার হোসেন সেনাবাহিনীতে কর্মরত।

তিনি বর্তমানে মিশনে রয়েছেন বলে ইউপি চেয়ারম্যান জানান। রেনু বেগম উপজেলার উয়ার্শী ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত. এমারত হোসেনের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর পালিত এক মেয়ে নিয়ে ভাওড়া ইউনিয়নের কামাড়পাড়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন।

আরও পড়ুন:- টাঙ্গাইলে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

April 30, 2020  নিউজ টাঙ্গাইল ডেস্ক:টাঙ্গাইলে এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান চিকিৎসক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত চিকিৎসকের বাড়ি ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল পৌর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনারভাইরাস শনাক্ত হল।

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রামপদ রায় বলেন, আক্রান্ত ডাক্তার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি সরাসরি কোন রোগী দেখেন নাই। তাই কিভাবে তিনি আক্রান্ত হলেন আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version