Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে হাজী আব্দল আজিজ (৬৫) নামের এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুল আজিজ গোপালপুরের নগদা শিমলা ওয়ার্ড বিএনপি’র সভাপতি ছিলেন।

জানা যায়, হাজী আব্দুল আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল। রোববার সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা এলাকায় আব্দুল আজিজের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে যাওয়া হয়।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, পুলিশ খবর পেয়ে নগদা শিমলা এলাকায় ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version