Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলের পুলিশ লাইন গেইটসহ বিভিন্ন থানার গেইট উদ্বোধন

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের পুলিশ লাইনের গেইট (জয়ধ্বনি)সহ বিভিন্ন থানার গেইট উদ্বোধন করলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। ২০ অক্টোবর শনিবার দুপুরে পুলিশ লাইনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, ডিআই-১ হারেজ আলী, সখীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসীন, মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, টাঙ্গাইল সদর থানার ওসি সায়েদুর রহমান প্রমুখ।

উদ্বোধনকৃত গেইট গুলো হচ্ছে পুলিশ সুপার কার্যালয় গেইন (প্রত্যয়), টাঙ্গাইল সদর থানার গেইট (বন্ধন), বঙ্গবন্ধু সেতু (পূর্ব ) থানার গেইট (যমুনা), মির্জাপুর থানা গেইট (প্রত্যাশা), বাসাইল থানা গেইট (অদম্য), দেলদুয়ার থানা গেইট (দূরন্ত), ঘাটাইল থানা গেইট (বিজয়-৭১), মধুপুর থানা গেইট (মধুবন), ধনবাড়ী থানা গেইট (প্রহর), কালিহাতী থানা গেইট (উদ্দীপ্ত)।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version