নিজস্ব প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির অভিযোগে বাসাইল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনসহ বিএনপি ও জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাসাইল থানার আিফসার ইনচার্জ (ওসি) মোঃ আনিচুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার দিকে বাসাইল পূর্ব পাড়ায় উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেনের বাড়িতে গোপন বৈঠকে বসে জামায়াত ও বিএনপির ৩০/৪০জন নেতা কর্মী। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ও অন্তর্ঘাত কর্মকান্ড ঘটানোর পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশ উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক পূর্বপাড়া গ্রামের কবির খানশুর, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হালুয়াপাড়া গ্রামের রমজান আলী, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামুটিয়া গ্রামের আরিফুল ইসলাম লাভলু, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জোড়বাড়ি গ্রামের নূরুল ইসলাম, বিএনপি নেতা কাশিল গ্রামের আলম মিয়া ও বাহাতৈল গ্রামের হোসেন জামাতদারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে ৯৪টি ধর্মীয় বই, দুইটি ছোরা ও দুই ব্যাগ ইটের টুকরো উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।